অভিবাসী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভূমধ্যসাগরের বিশেষ করে লিবিয়ার উপকূল থেকে গত শনিবার প্রায় সাড়ে তিন হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ডের সমন্বিত বাহিনী। কয়েকটি বড় নৌ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপ যখন তার উপকূলে বিপজ্জনকভাবে অবৈধ অভিবাসীদের আসা ঠেকানোর পথ খুঁজছে, তখন তাঁদের উদ্ধার করা হলো। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, শনিবার তারা মোট ৩ হাজার ৪২৭ জনকে উদ্ধার করেছে। এর আগে গত ১২ এপ্রিল কোস্টগার্ড ৩ হাজার ৭৯১ জন ও পরের দিন ২ হাজার ৮৫০ জনকে উদ্ধার করে। শনিবার উদ্ধার করা ওই অভিবাসীরা তিনটি নৌকায় ছিলেন। এর মধ্যে সন্দেহভাজন দুজন মানব পাচারকারী রয়েছেন।
এএফপি