অভিবাসী সরালো প্যারিস
ফ্রান্সের রাজধানী প্যারিসের কর্তৃপক্ষ গতকাল সেখানকার একটি বড় আশ্রয়শিবির থেকে ৯৮৫ জন অভিবাসীকে সরিয়ে জায়গাটি খালি করেছে। শহরটির পূর্ব অংশে এ মাসে শিবিরটি স্থাপন করা হয়েছিল। নগরের মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এই অভিবাসীদের অধিকাংশ সুদান, ইরিত্রিয়া ও আফগানিস্তানের নাগরিক। এক মাসের জন্য তাঁদের কিছু জরুরি আশ্রয়শিবিরে থাকতে দেওয়া হবে। অন্যদিকে, সিরিয়ার বাস্তুচ্যুত হওয়া প্রায় পাঁচ লাখ মানুষের পুনর্বাসনের স্থান নিশ্চিত করা নিয়ে গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলন শুরু হয়েছে। সেখানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘কাউকে শরণার্থী বানানোর চেষ্টা করা কেবল অপরাধমূলক কাজ নয়; সেটা প্রকৃতপক্ষে অযথার্থও।’ উন্নত বিশ্বের কিছু রাজনৈতিক নেতার অভিবাসীবিরোধী ক্রমবর্ধমান বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তার দিকে দৃশ্যত ইঙ্গিত করে এ কথা বলেন তিনি। এএফপি