প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমধ্যসাগরে গতকাল সোমবার অভিবাসীবোঝাই নৌকাডুবিতে বহু লোকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ইতালির উপকূলে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১০৮ জন অভিবাসীকে। গ্রিসের উদ্ধারকর্মীরা ৪১ জনকে উদ্ধার করে কালামাতা শহরে নিয়ে গেছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশ পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া, ইথিওপিয়া ও সুদানের বাসিন্দা। তাঁরা জানান, মানব পাচারকারীরা তাঁদের মিসর থেকে ইতালি নিয়ে যাওয়ার জন্য নৌকায় তুলেছিল। তাঁরা আশঙ্কা করছেন, সাগরে প্রায় পাঁচ শ লোকের সলিলসমাধি হয়েছে। লিবিয়ার উপকূলে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিবিসি