অভিবাসীরা ছত্রভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসীদের ছত্রভঙ্গ করতে গতকাল শুক্রবার কাঁদানে গ্যাস ছুড়েছে মেসিডোনিয়ার পুলিশ। গ্রিস থেকে আসা একদল অভিবাসী দেশটিতে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে আহত হয় কমপক্ষে আটজন। বিপুলসংখ্যক অভিবাসীকে সামলাতে হিমশিম খেয়ে মেসিডোনিয়ার উত্তর ও দক্ষিণ সীমান্ত অঞ্চলে জরুরি অবস্থা জারির এক দিন পরই ঘটল এ ঘটনা। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় ইউনিয়নের উত্তরাঞ্চলের দেশগুলোতে পৌঁছানোর জন্য অভিবাসীদের কাছে ‘গমনপথ’ হিসেবে পরিণত হয়েছে বলকান রাষ্ট্র মেসিডোনিয়া।
বিবিসি