প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামের ব্রাসেলসে হামলার ঘটনায় গত শুক্রবার গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে চারজনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে গতকাল শনিবার। এঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্রিনিও। তিনি গত নভেম্বরের প্যারিস হামলারও অন্যতম সন্দেহভাজন। ব্রাসেলসে হামলার ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন ওসামা, হার্ভ ও বিলাল। শুক্রবার গ্রেপ্তার করা বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বেলজিয়ামের তদন্তকারীরা জানিয়েছেন, ব্রাসেলস বিমানবন্দরের সিসিটিতে ধরা পড়া দৃশ্যে হ্যাট পরা যে লোককে দেখা গেছে সে ব্যক্তি তিনিই বলে স্বীকার করেছেন আব্রিনি।
বিবিসি