প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলজিয়ামে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে আটক করা ১২ ব্যক্তির মধ্য থেকে তিনজনের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। বাকি নয়জনকে তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছেন। কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় থেকে এ কথা জানানো হয়েছে। রাজধানী ব্রাসেলসের চারপাশে ১৬টি পৌর এলাকার ৪০টিরও বেশি বাড়ি এবং ১৫২টি তালাবদ্ধ গ্যারেজে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০ জনকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১২ জনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। গত সপ্তাহেই দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, সম্প্রতি সিরিয়া থেকে ইসলামিক স্টেটের (আইএস) একদল জঙ্গি ইউরোপে আসছে।
বিবিসি