অশউইৎজ মুক্ত করার ৭০তম বার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাৎসি মৃত্যুশিবির হিসেবে পরিচিত অশউইৎজ ক্যাম্পের ‘মৃত্যু দেয়াল’-এ হাত রেখে নিহতদের স্মরণ করেন সে সময় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি l ছবি: এএফপি
নাৎসি মৃত্যুশিবির হিসেবে পরিচিত অশউইৎজ ক্যাম্পের ‘মৃত্যু দেয়াল’-এ হাত রেখে নিহতদের স্মরণ করেন সে সময় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি l ছবি: এএফপি

পোল্যান্ডে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত নাৎসি বন্দিশিবির অশউইৎজ মুক্ত করার ৭০তম বার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে সে সময় বেঁচে যাওয়া বন্দীদের অনেকে সেখানে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড দখল করে নেওয়ার পর গঠন করা হয় অশউইৎজ শিবির। সেখানে বন্দী করে রাখা ১৩ লাখ লোকের মধ্যে ১১ লাখকেই হয় গ্যাস চেম্বারে ঢুকিয়ে শ্বাসরোধ করে মারা হয়, না-হয় অনাহার, অবসাদ ও রোগ-শোকে ভুগে মৃত্যু হয় তাদের। মৃত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিল ইউরোপীয় ইহুদি। ১৯৪৫ সালের ২৭ জানুয়ারি জার্মানির প্রতিপক্ষ তৎকালীন সোভিয়েত বাহিনী শিবিরটি দখলে নিতে সক্ষম হয়। বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তি গতকাল সেখানে হাজির হন। তাঁদের মধ্যে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মান প্রেসিডেন্ট জোয়াকিম গখ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোসহ বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা। এএফপি