অস্ট্রিয়ায় ৭১ অভিবাসন-প্রত্যাশীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ লরির মধ্যে গাদাগাদি করে রাখা হয় লাশ। ছবি: এএফপি।
এ লরির মধ্যে গাদাগাদি করে রাখা হয় লাশ। ছবি: এএফপি।

অস্ট্রিয়ায় সড়কপথে পরিত্যক্ত একটি লরি থেকে ৭১ জন অভিবাসন-প্রত্যাশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দেশটির সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।
দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, গতকাল বৃহস্পতিবার অস্ট্রিয়ার পরিবহনকর্মীরা প্রথমে ওই লরিটি দেখেন। পরে পুলিশ গিয়ে ট্রাকের পেছনের অংশ খুলে অনেক বিকৃত লাশ পায়। পরে যথাযথ পরীক্ষার জন্য ট্রাকটি সরিয়ে নেয় পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা লাশ শনাক্ত করতে রাতভর কাজ করেন। দেশটির পুলিশ বলছে, উদ্ধারের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তারা মারা যায়।
টেলিগ্রাফের এক খবরে বলা হয়, উদ্ধার করা ৭১টি লাশের মধ্যে ৫৯ জন পুরুষ, আটজন নারী ও চারজন শিশু। লরির ভেতর দমবন্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। অভিবাসন-প্রত্যাশীরা সিরীয় হতে পারে।
পুলিশ বলছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।