অস্ত্র নিয়ে অভিনয় করায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালে দায়িত্ব পালনকালে ব্যবহার করার সত্যিকারের অস্ত্রসহ বিনোদনমূলক একটি অনুষ্ঠানে অভিনয় করায় পুলিশের এক সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে ২২ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ৩২ বছর বয়সী ওই পুলিশ কর্মকতাকে নোভো দ্য সাও জোয়ো আদালতে হাজির করা হয়। তিনি বলেন, তাঁর অভিনয়কে ‘আরও বাস্তবসম্মত’ করতেই তিনি ইউনিফর্ম পরেছিলেন। তাঁর দাবি, সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটি ছিল দায়িত্ব পালনকালে ব্যবহার করা পিস্তলের রিপ্লিকা।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কয়েকটি বার ও রেস্তোরাঁয় চারটি বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা। তাঁর দাবি, আর্থিক সমস্যার কারণেই তিনি ওই অনুষ্ঠানে অভিনয় করেন।
তাঁর অভিনয়ের ছবি ফেসবুকে প্রকাশিত হওয়ায় খবর প্রচারের পরপরই তাঁকে বহিষ্কার করা হয়।