প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের। জার্মানির প্রভাবশালী ট্যাবলয়েড বিল্ডগতকাল শুক্রবার এ কথা বলেছে। এর কারণও উল্লেখ করেছে পত্রিকাটি, ‘চ্যান্সেলর মেরকেলের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। কারণ হলো, ইউক্রেন সংকট এবং চলমান ইউরোপমুখী শরণার্থী সংকটের ব্যাপারে তাঁর নীতি।’ বিশেষ করে শরণার্থীদের গ্রহণের ব্যাপারে জার্মানির দরজা খুলে দেওয়ায় মেরকেল বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
এএফপি