প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক নজরদারির অভিযোগে ইউরোপীয় মানবাধিকার আদালতে মামলা করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরও দুটি নাগরিক স্বাধীনতাবিষয়ক সংগঠন এ মামলা করে। অ্যামনেস্টি বলেছে, জনগণের ব্যক্তিগত গোপনীয়তা এবং বাকস্বাধীনতার প্রতি গুরুতর হুমকি থাকা সত্ত্বেও যুক্তরাজ্য সরকার অপ্রতিহতভাবে নজরদারি অব্যাহত রেখেছে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট সংস্থা এমন নজরদারির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে রায় দেয়। তবে তার আগের মাসেই বলেছিল, মার্কিনদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের কিছু বিষয় বেআইনি ছিল। এমন পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো ইউরোপীয় আদালতে যায়।
রয়টার্স