অ্যাসাঞ্জকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের কৌঁসুলিদের জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া নিয়ে দেশটির সঙ্গে ইকুয়েডরের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তিন বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন। সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যেসব যৌন হয়রানির মামলা রয়েছে, সেগুলোর বেশির ভাগেরই মেয়াদ পার হতে চলছে। এ জন্য দেশটির কৌঁসুলিরা ইকুয়েডরের দূতাবাসে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান। তবে ইকুয়েডর এতে রাজি নয়। দেশটি বলছে, তাদের দূতাবাসে সুইডেনের কৌঁসুলিদের প্রবেশের আগে দুই সরকারের মধ্যে আগে এ বিষয়ে ঐকমত্য হতে হবে।
গার্ডিয়ান