অ্যাসাঞ্জের সাক্ষাৎকারের অনুমতি পেল সুইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের ব্যালকনিতে জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ৫ ফেব্রুয়ারিতে সেখান থেকে মিডিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। ছবি: এএফপি
সেন্ট্রাল লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের ব্যালকনিতে জুলিয়ান অ্যাসাঞ্জ। গত ৫ ফেব্রুয়ারিতে সেখান থেকে মিডিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। ছবি: এএফপি

সাড়া জাগানোর ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সাক্ষাৎকার নেওয়ার অনুমতি পেয়েছে সুইডেন। ইকুয়েডর এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।|
গতকাল বুধবার ইকুয়েডরের রাজধানী কিতোর পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এএফপির খবরে জানানো হয়, অস্ট্রেলীয় বংশোদ্ভূত অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্র সরকারের বহু গোপন নথি ফাঁস করে ঝড় তোলেন। এর কিছুদিন পর সুইডেনে তাঁর বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় বিচারের জন্য যুক্তরাজ্য সরকার ২০১০ সালে তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল। প্রত্যর্পণ এড়াতে ২০১২ সালের জুনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। আগস্টে তাঁকে কূটনৈতিক আশ্রয় দেয় ইকুয়েডর।
অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেন সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে। লাখো মার্কিন গোপন নথি ফাঁস করার জন্য যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে।
সুইডেনের বিবৃতিতে জানানো হয়, ইকুয়েডর সরকার একটি চিঠি পাঠিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের সঙ্গে সুইডিস কর্মকর্তাদের সাক্ষাতের অনুমতি রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সাক্ষাৎকার পর্বের আয়োজন হতে পারে।