আঁটো জিন্সে মারাত্মক ক্ষতির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিন্স আঁটো পোশাক (স্কিন জিন্স) পরলে পেশি ও স্নায়ুর মারাত্মক ক্ষতি হতে পারে। এমনটাই দাবি করেছেন এ বিষয়ে গবেষণা চালানো একদল চিকিৎসক। এই গবেষণা-বিষয়ক একটি নিবন্ধ সম্প্রতি ‘নিউরোলজি, নিউরোসার্জারি অ্যান্ড সাইকিয়াট্রি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়। 

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৩৫ বছর বয়সী এক নারী জিন্সের আঁটো প্যান্ট পরে ঘরের কাজ করছিলেন। এক পর্যায়ে প্যান্টের এক পা আঁটো হয়ে পেশিতে চেপে বসে। ওই পায়ের পেশি বেলুনের মতো ফুলে যায় এবং অসাড় হয়ে পড়ে। তিনি হাঁটতে পারছিলেন না। শেষে চিকিৎসকের শরণাপন্ন হন। তখন প্যান্টের অংশ বিশেষ কেটে চিকিৎসক তাঁর ওই পা রক্ষা করেন। চিকিৎসকদের মতে, ওই নারী কর্ম্পাটমেন্ট সিনড্রোম বলে পরিচিত এক ধরনের সমস্যায় আক্রান্ত হন। স্কিন জিন্স পড়ার কারণে তাঁর অবস্থা আরও শোচনীয় হয়েছে।
কর্ম্পাটমেন্ট সিনড্রোম বেশ যন্ত্রণাদায়ক একটি অবস্থা। পায়ের গুল বা পেশিতে আবদ্ধ অবস্থায় রক্ত চলাচল বা রক্তক্ষরণের কারণে এই সমস্যা দেখা দেয়। এমন অবস্থার কারণে ওই নারী হাঁটাচলা করতে পারছিলেন না। এমনকি উঠে দাঁড়াতেও পারছিলেন না। কয়েক ঘণ্টা তাঁকে মাটিতে শুয়ে কাটাতে হয়েছে।
রয়েল অ্যাডিলেড হাসপাতালে এক পরীক্ষায় দেখা গেছে, তাঁদের পায়ের নিচের আবদ্ধ অংশ অনেকটাই ফুলে গেছে। চার দিন বিশেষ চিকিৎসা দেওয়ার পর তিনি অপরের সাহায্য ছাড়া হাঁটতে সমর্থ হন। আরও কয়েক জন চিকিৎসক এমন সমস্যা পেয়েছেন বলে দাবি করেন।