আংশিক নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়েরে দেশটিতে মুখ পুরোপুরি ঢাকা বোরকা আংশিকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। মাইজিয়েরে গতকাল শুক্রবার বার্লিনে বলেন, ‘আমাদের সমাজে সহাবস্থানের প্রয়োজনে প্রত্যেককে কিছু স্থানে নিজের মুখমণ্ডল দেখানোর আইনি বাধ্যবাধকতা চালু করতে চাই। এসব স্থানের মধ্যে রয়েছে যানবাহনের চালকের আসন, সরকারি দপ্তর, নিবন্ধন দপ্তর, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়, আদালত, সরকারি দায়িত্ব পালনের জায়গা প্রভৃতি।’ টেলিভিশনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ মুখ ঢেকে রাখা পোশাক আমাদের বহুজাতিক দেশের অংশ নয়।’
এএফপি