আইএস জঙ্গি সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে ইউক্রেন। দেশটির কর্তৃপক্ষ গতকাল বুধবার জানায়, হামলা চালানোর উদ্দেশ্যে পশ্চিম ইউরোপে প্রবেশের চেষ্টা করছিলেন ওই দুজন। তাঁরা সিরিয়ার নাগরিক। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সংস্থা (এসবিইউ) জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে ‘আইএস জঙ্গিরা’ তৎপর রয়েছে। ওই দুই সিরীয় নাগরিককে পশ্চিম ইউরোপে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন একজন বিদেশি। তিনি ইউক্রেনে অবৈধভাবে অবস্থান করছেন। সরকারের আরেকটি সূত্র এএফপিকে জানায়, জঙ্গিদের সহায়তাকারী ওই ব্যক্তি রাশিয়ার নাগরিক। দুই জঙ্গিকে আটক করার বিষয়ে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানায়নি ইউক্রেন।