আইএস জঙ্গিরা অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার যুদ্ধবিমানের সহায়তা নিয়ে সিরিয়ার সৈন্যরা গতকাল বৃহস্পতিবার মধ্য সিরিয়া থেকে পূর্ব জর্ডানের সীমান্ত পর্যন্ত বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল বাদিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ঘিরে ফেলেছে। পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সৈন্যরা রাতভর বাদিয়া মরুভূমির উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়ে জাবাল দাহেক এলাকার নিয়ন্ত্রণ নেয়। তারা এলাকাটির নিয়ন্ত্রণ নিতে কয়েক মাস ধরে লড়াই চালিয়ে আসছিল। সেখানে দুই পক্ষের মধ্যে এখনো লড়াই চলছে।