আইএস নজরদারিতে বিমান সহায়তায় রাজি ন্যাটো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে নজরদারি করতে বিমান ব্যবহারের রাজি হয়েছে সামরিক জোট ন্যাটো। এই নজরদারির মাধ্যমে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরা​ষ্ট্রকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ২৮ সদস্যবিশিষ্ট এই সামরিক জোটের দ্বিতীয় দিনের বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ন্যাটোর মহাসচিব বলেন, বিমান দিয়ে নজরদারির মাধ্যমে ইরাক ও সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালাকে যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়া হবে। এটা সন্ত্রাস মোকাবিলায় সহায়তার স্পষ্ট ইঙ্গিত। তিনি জানান, ইরাকের নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। এ ছাড়া তিউনিসিয়ার বিশেষ বাহিনীকেও সহায়তা দেবে ন্যাটো। ইরাক ও তিউনিসিয়া থেকে আইএস সবচেয়ে বেশি যোদ্ধা সংগ্রহ করে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।