প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন নভোচারীকে নিয়ে রাশিয়ার সয়ুজ মহাকাশযান গতকাল শনিবার সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলেছে, পৃথিবীর কক্ষপথে পরিক্রমণরত ওই স্টেশনে বছরব্যাপী অভিযানে অংশ নেবেন তাঁরা। মানুষের শরীরে দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের প্রভাব পরীক্ষা করা এ অভিযানের লক্ষ্য। নভোযানটির ক্রু সদস্যের মধ্যে রয়েছেন একজন মার্কিন ও একজন রুশ নভোচারী। আইএসএসে এই প্রথম কেউ পুরো প্রায় এক বছর কাটাবেন। তবে অতীতে রাশিয়ার মির মহাকাশ স্টেশনে কয়েকজন ১২ থেকে ১৪ মাস কাটিয়েছেন।
এএফপি