আইএসকে দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইস্তাম্বুলে শনিবারের আত্মঘাতী বোমা হামলা ইসলামিক স্টেটের (আইএস) কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেন, আইএসের সদস্য তুর্কি নাগরিক মেহমেত ওজতুর্ক ওই হামলা চালায়। ইস্তাম্বুলের সবচেয়ে জনপ্রিয় কেনাকাটার এলাকা ইস্তিকলাল স্ট্রিটে ওই বোমা হামলায় তিন ইসরায়েলি ও এক ইরানি নিহত হয়। মন্ত্রী জানান, এ ঘটনায় গতকাল পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা তুরস্কে এ বছরের চতুর্থ বোমা হামলার ঘটনা আর ইসলামি জঙ্গি হামলার দ্বিতীয় ঘটনা। গত জানুয়ারিতে ইস্তাম্বুলের ইতিহাসসমৃদ্ধ এলাকায় আত্মঘাতী বোমা হামলাকারী আঘাত হানলে জার্মানির ১২ জন পর্যটক নিহত হয়। এদিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার গোয়েন্দা তথ্যের কারণে গতকাল ইস্তাম্বুলে একটি ফুটবল ম্যাচ বাতিল করা হয়।
রয়টার্স