আইএসবিরোধী লড়াইয়ে আরও পদক্ষেপ নেবে জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের প্রতিহত করতে তাঁর দেশ আরও পদক্ষেপ নেবে। এটা জার্মানির ‘দায়িত্বের প্রতিফলন’ বলে প্যারিসে মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।
প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে চরমপন্থীদের মোকাবিলায় জার্মানির আরও সম্পদ বরাদ্দ করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের আহ্বানে সাড়া দিয়ে মেরকেল এ কথা বলেন। জার্মানির চ্যান্সেলর বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের চেয়ে শক্তিশালী। তবু সম্ভাব্য সব বাহিনী দিয়েই জঙ্গিবাদ মোকাবিলা করা উচিত।’ তিনি বলেন, আইএসকে কথা দিয়ে বোঝানো যাবে না। সামরিক উপায়েই এই লড়াই করতে হবে।’
প্যারিস হামলার পর জঙ্গিগোষ্ঠী আইএসকে ধ্বংস করার জোরালো প্রত্যয় জানিয়ে বৈশ্বিক মহাজোট গঠনের আহ্বান জানায় ফ্রান্স। তাতে সর্বসম্মতভাবে সাড়া দেয় ইউরোপীয় ইউনিয়ন।