আইএসে যুক্ত সাতজনকে দণ্ড দিল ফ্রান্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত থাকার দায়ে ফ্রান্সে সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ছয় বছর থেকে নয় বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ড পাওয়া সবার বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে।
দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আছেন, যার ভাই গত নভেম্বরে প্যারিসে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত। ওই হামলায় ১৩০ জন প্রাণ হারিয়েছিলেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা সিরিয়ায় গিয়ে প্রশিক্ষণ নেয় ও আইএসের যোগ দেওয়ার জন্য লোকজনকে উদ্বুদ্ধ করে।