আইএসে ৩০০০ ইউরোপীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন হাজারের বেশি ইউরোপীয় ইরাক ও সিরিয়ায় যুদ্ধরত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সন্ত্রাসবিরোধী প্রধান জিল দি কারচোভের বরাত দিয়ে আজ বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
আইএসের ওপর পশ্চিমা বিমান হামলার কারণে ইউরোপে পাল্টা হামলা হতে পারে বলে হুঁশিয়ার করেছেন জিল। তিনি বলেন, ওই তিন হাজারের বেশি ইউরোপীয় নাগরিকের মধ্যে যারা সেখানে নিহত হয়েছে এবং যারা ফিরে এসেছে, তাদেরও ধরা হয়েছে।
এর আগে ধারণা করা হয়েছিল, আইএসে প্রায় দুই হাজার ইউরোপীয় যোগ দিয়েছে।