প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার রাজধানী মস্কোর ট্রাফিক পুলিশ ফাঁড়িতে গত বুধবার হামলা চালানোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। আইএসের খবর প্রচারের কাজে ব্যবহৃত আমাক নিউজ এজেন্সির ওয়েবসাইটে গতকাল শুক্রবার পোস্ট করা একটি ভিডিও চিত্রে এই দাবি করা হয়। বুধবারের ওই হামলায় দুজন হামলাকারীই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়। আমাকের পোস্ট করা একটি ভিডিও চিত্রে দুই ব্যক্তিকে কথা বলতে দেখা যায়। ধারণা করা হয়, এরাই বুধবারের হামলাকারী।
এএফপি