আইখমানের সাফাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডলফ আইখমান
অ্যাডলফ আইখমান

জার্মানির কুখ্যাত নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখমানের লেখা একটি চিঠি গতকাল বুধবার প্রকাশ করেছে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি নিধনযজ্ঞে নিজের ভূমিকার জন্য ক্ষমা চেয়ে তখনকার ইসরায়েলি প্রেসিডেন্ট বরাবর এটি লিখেছিলেন আইখমান। এর দুই দিন পরই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়। ১৯৬০ সালে লেখা ওই চিঠিতে আইখমান অভিযোগ করেন, ইসরায়েলি আদালতে তাঁর অপরাধমূলক ভূমিকাকে অতিরঞ্জিত করা হয়েছে। চিঠিতে আইখমানের ভাষ্য, ‘নেতাদের নির্দেশে আমি সামান্য যন্ত্রের মতো কাজ করতে বাধ্য হয়েছিলাম।’ এএফপি