প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) বৈশ্বিক সম্মেলন ১৭ অক্টোবর জেনেভায় শুরু হবে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। ওই সম্মেলনে অভিবাসী-সংক্রান্ত জটিল ও মতবিরোধপূর্ণ ইস্যু নিয়ে সংসদীয় ভূমিকাকে গুরুত্ব দেওয়া হবে। এতে ৪৮ জন স্পিকার এবং ২১৯ জন নারী সাংসদসহ ১৩০টি দেশের ৬৮০ জনের বেশি পার্লামেন্ট সদস্য অংশ নেবেন। সম্মেলনে পার্লামেন্ট সদস্যরা অভিবাসী এবং তাঁদের পরিবারের সদস্যরা, অভিবাসীদের নিজেদের দেশ ও গন্তব্য দেশ কীভাবে উপকৃত হতে পারে সে বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। বিজ্ঞপ্তি।