আইসিসিতে 'সাদা পিঁপড়ার' বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডমিনিক অংওয়েন
ডমিনিক অংওয়েন

উগান্ডার কুখ্যাত যুদ্ধবাজ নেতা ডমিনিক অংওয়েনকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।

ডমিনিক ‘সাদা পিঁপড়া’ নামে পরিচিত। তিনি গেরিলা সংগঠন লর্ডস রেজিস্ট্যান্ট আর্মির (এলআরএ) কমান্ডার। গত সপ্তাহে ডমিনিককে আইসিসিতে পাঠানো হয়। তিনি এ মাসের প্রথম দিকে আফ্রিকান প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এলআরএর বিরুদ্ধে শিশুদের যুদ্ধে ও যৌনকাজে বাধ্য করার অভিযোগ রয়েছে।