আকাশপথে ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়োজাহাজে ইউরোপের আকাশপথে চলাচলের সময় টেলিফোনে সংক্ষিপ্ত আলাপনের সুযোগ শিগগিরই দেওয়া হতে পারে। ইউরোপীয় বিমান চলাচল নিরাপত্তা সংস্থার (ইএএসএ) নির্দেশনা অনুযায়ী সেখানকার এয়ারলাইনগুলো ফ্লাইটে তাদের যাত্রীদের পুরো পথেই মুঠোফোনের মতো বহনযোগ্য বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারবে। তবে এসব যন্ত্রে ব্যবহৃত সংকেতের কারণে উড়োজাহাজ চলাচল যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোই সিদ্ধান্ত নেবে, যাত্রীদের কী কী যন্ত্র ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
এপি