আগা খানের দায়িত্ব গ্রহণের ৬০ বছর পূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগা খান
আগা খান

শিয়া ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খানের দায়িত্ব গ্রহণের ৬০ বছর পূর্তি আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ ফ্রান্সের গুভেক্সে বিশ্বের ২৫টি দেশের ইসমাইলি সম্প্রদায়ের অনুসারী, বিভিন্ন ধর্মীয় নেতা এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) কর্মকর্তারা সমবেত হবেন। তিনি শিয়া মুসলিম সম্প্রদায়ের ৪৯তম উত্তরাধিকারী ইমাম।

কর্ম, শান্তি ও বহুতত্ত্ব ধর্মীয় নীতিমালার ভিত্তিতে অংশীদারত্ব প্রতিষ্ঠায় বৈশ্বিক প্রতিশ্রুতির জন্য ১১ জুলাই আগা খান মাইলফলক ঘোষণার একটি বছর শুরু করেন। বিগত ৬০ বছর পৃথিবীর বিভিন্ন দেশের লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়নে আগা খান ভূমিকা রেখেছেন। এই ধর্মীয় নেতা বিশ্বের বিভিন্ন সমস্যাকবলিত এলাকার উন্নয়ন এবং সেখানকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ক্ষমতায়নে উৎসাহিত করছেন। বিশেষ করে, আগা খান সমস্যাসংকুল উন্নয়নশীল বিশ্বের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

আগা খান মনে করেন, ইসলামের নৈতিক ঐতিহ্যে ধর্মীয় নেতারা কেবল ধর্মই প্রচার করেন না। বরং তাঁরা যে সমাজে বসবাস করেন, সে সমাজ এবং সম্প্রদায়সমূহের জীবনযাপনের মান উন্নয়নে সহযোগিতা প্রদানের দায়িত্বও পালন করেন। ইমাম হিসেবে আগা খানের ভূমিকা ধর্মবিশ্বাসের প্রচার এবং বিশ্বব্যাপী শিয়া অনুসারীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও কার্যক্রমের দায়িত্বকে অন্তর্ভুক্ত করে।

আগা খান ২০ বছর বয়সে দাদা স্যার সুলতান মোহাম্মাদ শাহ আগা খানের কাছ থেকে উত্তরাধিকারী হিসেবে শিয়া ইসমাইলি মুসলিমদের ইমাম নিযুক্ত হন। ইসমাইলি সম্প্রদায় বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ভাষা ও জাতিসত্তার প্রতিনিধিত্ব করে। বর্তমানে তিনি বিশ্বের প্রায় ১৫ মিলিয়ন শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষের নেতৃত্ব দিচ্ছেন। এদের অধিকাংশই দক্ষিণ ও মধ্য এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করছে। ইমাম হিসেবে আগা খানের ভূমিকা ধর্মবিশ্বাসের প্রচার এবং বিশ্বব্যাপী তাঁর অনুসারীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও কার্যক্রমের দায়িত্বকে অন্তর্ভুক্ত করে।