প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার একটি হাসপাতালে গত শনিবার রাতে আগুন লেগে ২৩ জন মানসিক রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন। তাঁদের অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দেশটির দক্ষিণে ভোরোনেজ এলাকার আলফেরোভকা গ্রামের ওই হাসপাতালে মধ্যরাতের ঠিক আগে আগুন ছড়িয়ে পড়ে। তখন ঘটনাস্থলে ৭০ জন রোগী ও চারজন নার্স ছিলেন। ফায়ার সার্ভিসের ৪৪০ জনের বেশি কর্মী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সমর্থ হন।
এএফপি