আগেই বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ইরান ও পশ্চিমা ছয় প্রভাবশালী দেশের পরমাণু ইস্যুতে আবার আলোচনা হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান আলোচক ক্যাথরিন অ্যাস্টনের এক মুখপাত্র মিচেল ম্যান গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, ‘আমরা আশা করি, ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন মন্ত্রী পর্যায়ের আলোচনা সাধারণ পরিষদের বৈঠকের আগেই অনুষ্ঠিত হবে।’ পাশাপাশি সাধারণ পরিষদের বৈঠক চলাকালে মন্ত্রী পর্যায়েও একটি বৈঠকের আয়োজন করা হতে পারে। গত মাসে ইরান ও ছয় প্রভাবশালী দেশের মধ্যে আলোচনার মেয়াদ ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। এএফপি