প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িবোমা হামলার প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে তুরস্কের রাজধানী আঙ্কারার একটি এলাকায় গতকাল শনিবার অভিযানে যায় পুলিশ। এ সময় দুই জঙ্গি বোমার বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় তাঁরা দুজনই নিহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি প্লাস্টিকের বিস্ফোরক পদার্থ এবং ২০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট জব্দ করেছে বলে জানিয়েছেন আঙ্কারার গভর্নর এরসান তোপাসা। এক বিবৃতিতে তিনি বলেন, নিহত দুজনের একজন পুরুষ ও অন্যজন নারী। দেখেশুনে মনে হচ্ছে, এর পেছনে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) হাত রয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, বড় ধরনের একটি হামলা প্রতিহত করা গেছে। জঙ্গিরা সম্ভবত আঙ্কারায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
রয়টার্স