আদালতে আবারও চুপ আবদেসালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস হামলার সন্দেহভাজন সালাহ আবদেসালাম আবারও জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের সন্ত্রাসবিরোধী আদালতের বিচারকদের সামনে তৃতীয়বারের মতো কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানালেন তিনি।

২৬ বছর বয়সের আবদেসালামের আইনজীবী ফ্রাঙ্ক বার্টন বলেন, আবদেসালামের চুপ থাকার অধিকার রয়েছে। তিনি সেটাই করেছেন। গতকাল তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিসের ওই আদালতে হাজির করা হয়। গ্রেপ্তারের পর গত এই বছরের এপ্রিল মাসে তাঁকে বেলজিয়াম থেকে ফ্রান্সে স্থানান্তর করা হয়। 

বেলজিয়ামে গ্রেপ্তার হওয়ার পর তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে আবদেসালাম স্বীকার করেছিলেন, তিনি নিজেকে বোমার বিস্ফোরণে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পরিবর্তন করেছেন।