আনিস আমরির ভাইপো গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিনের ক্রিসমাস বাজারে চালানো ট্রাক হামলার জন্য সন্দেহভাজন আনিস আমরির ভাইপোকে গ্রেপ্তার করেছে তিউনিসিয়ার পুলিশ। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। একইদিনে আনিসের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, গ্রেপ্তারকৃত তিনজন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। বিশেষ করে আনিস আমরির সঙ্গে তাদের যোগাযোগ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আনিসের সঙ্গে যোগাযোগ করার কথা স্বীকার করেছেন তাঁর ভাইয়ের ছেলে। গত সোমবার বার্লিনে ট্রাক দিয়ে চালানো ওই হামলায় ১২ জন নিহত আহত হয়। সন্দেহভাজন তিউনিসীয় নাগরিক পলাতক আনিস আমরি (২৪) শুক্রবার ইতালিতে পুলিশের গুলিতে নিহত হন।