আবদেসালামের ডেরার সন্ধান বেলজিয়ামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের সরকারি কর্মকর্তারা বলছেন, প্যারিসে গত ১৩ নভেম্বর হামলায় সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেসালামের একটি ডেরার সন্ধান পাওয়া গেছে। ওই হামলার পর রাজধানী ব্রাসেলসের স্কারবিক এলাকার ওই ফ্ল্যাটে আবদেসালাম লুকিয়ে ছিলেন বলে ধারণা করছে পুলিশ। খবর এএফপির।
পুলিশ ওই ফ্ল্যাটে আবদেসালামের হাতের রেখার ছাপ, আত্মঘাতী হামলায় ব্যবহার্য জ্যাকেট এবং বিস্ফোরক পেয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানান, গত ১০ ডিসেম্বর অনুসন্ধানে ওই ফ্ল্যাটের সন্ধান পায় পুলিশ। এত দিন পরে এ তথ্য কেন প্রকাশ করা হলো এর কোনো ব্যাখ্যা ওই বিবৃতিতে দেওয়া হয়নি।
বিবৃতিতে বলা হয়, ভুয়া পরিচয় দিয়ে ওই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল।