আবদেসালামের মুখে কুলুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের আদালতে প্যারিস হামলার মামলায় প্রথম দিনের শুনানিতে নীরবতাই যেন উত্তর ছিল মূল সন্দেহভাজন সালাহ আবদেসালামের। গতকাল শুক্রবার সকালে প্যারিসের প্যালেস অব জাস্টিসে শুনানির জন্য ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে হাজির করা হয় আবদেসালামকে। শুনানি শেষে আবদেসালামের আইনজীবী ফ্রাঙ্ক বের্তন বলেন, ‘তিনি কিছুই বলেননি। কারাগারে সার্বক্ষণিক নজরদারির কারণে আমার মক্কেল বিরক্ত। এ কারণেই আইনি প্রক্রিয়ায় সহায়তা না করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।’ গত বছর নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলা চালায় আইএস। ওই হামলায় ১৩০ জন নিহত এবং অনেকে আহত হন। ধারণা করা হচ্ছে, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সালাহ আবদেসালাম। প্যারিসের ঠিক বাইরেই উচ্চ নিরাপত্তার ফ্লেউরি-মেরোগিস কারাগারে রাখা হয়েছে তাঁকে।
এএফপি