আবরিনির বিরুদ্ধে তদন্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাসেলস বিমানবন্দরে হামলার ঘটনায় সন্দেহভাজন মোহাম্মেদ আবরিনির বিরুদ্ধে ২০১৫ সালের ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার তাঁর আইনজীবী এই তথ্য জানিয়েছেন। গত বছরের মার্চে ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলাকারীদের সঙ্গে আবরিনিকে দেখা গিয়েছিল। হামলার পর এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তাঁকে প্যারিস হামলার ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য ফরাসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএফপি