আবার আক্রান্ত প্যারিস, গুলিতে এক পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল বৃহস্পতিবার রাতে গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক কর্মকর্তাসহ দুজন।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর কেন্দ্রস্থলেই গুলির এই ঘটনা ঘটে। বন্দুকধারী হামলাকারী ছিল সম্ভবত দুজন। এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। গুলির ঘটনার পর ওই এলাকায় না যাওয়ার জন্য লোকজনের প্রতি আহ্বান জানায় কর্তৃপক্ষ। পুলিশের সন্দেহ, এটা সন্ত্রাসী হামলা। 
বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানান, ঘটনাস্থলের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। এটা সম্ভবত পুলিশের তল্লাশি অভিযানের অংশ।
২০১৫ সাল থেকে এ পর্যন্ত কয়েক দফা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ফ্রান্স। এসব হামলায় নিহত হয়েছে ২৩০ জনের বেশি। বর্তমানে জরুরি অবস্থার মধ্যে আছে দেশটি।