আবার আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিগত বিদ্বেষমূলক বক্তব্যের জন্য নেদারল্যান্ডসের উগ্র ডানপন্থী নেতা গিয়ার্ট ভিল্ডার্সকে আবার আদালতে যেতে হলো। দেশটির মরোক্কান বংশোদ্ভূত সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গতকাল শুক্রবার শুনানির সময় ভিল্ডার্স আদালতকে বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া তাঁর পেছনে বাক্-স্বাধীনতার অধিকারের সুরক্ষা আছে। তবে প্রধান অভিযোক্তা উটার বোস বলেন, বাক্-স্বাধীনতা চূড়ান্ত কিছু নয়। এর সঙ্গে দায়দায়িত্বের বিষয়টিও যুক্ত।
রয়টার্স