প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদো আবারও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপছে। ৭ জানুয়ারির জঙ্গি হামলার পরে আজ বুধবার প্রকাশিতব্য নতুন সংখ্যাটির প্রচ্ছদেই তারা মহানবী (সা.)-এর একটি কার্টুন ছাপছে। এর প্রচ্ছদে লেখা: সব ক্ষমা করে দেওয়া হয়েছে। ৬০ হাজার প্রচারসংখ্যার সাময়িকীটি এবারের সংখ্যাটি ছেপেছে ৩০ লাখ। ফ্রান্স ছাড়াও দেশ-বিদেশের কয়েকটি বড় পত্রিকা গতকাল আগাম এ প্রচ্ছদটির ছবি প্রকাশ করে। মিসরের গ্র্যান্ড মুফতি এ কার্টুন প্রকাশের নিন্দা করে গতকাল বলেন, ‘এটি একটি বর্ণবাদী কাজ। তা ঘৃণার সঞ্চার করবে এবং বিশ্বজুড়ে মুসলিমদের আহত করবে।’
রয়টার্স