আবার গণভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সঙ্গে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে স্কটল্যান্ডে শিগগিরই আবার গণভোট চায় সেখানকার জাতীয়তাবাদী দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন জানিয়েছেন, তাঁর জাতীয়তাবাদী দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) আগামী বছর অর্থাৎ ২০১৬ সালের আইন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে আবারও স্বাধীনতার জন্য গণভোটের প্রস্তাব ও সম্ভাব্য সময়সূচি রাখবে। এসএনপির উপনেতা স্টুয়ার্ট হোসি বলেন, ‘সম্প্রতি প্রকাশ হওয়া জরিপগুলো প্রমাণ করে যে স্বাধীনতার প্রতি স্কটল্যান্ডবাসীর সমর্থন দৃঢ় হচ্ছে।’ সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, এখনই নির্বাচন হলে স্কটল্যান্ডের ৪৮ শতাংশ নাগরিক নিশ্চিতভাবে যুক্তরাজ্য থেকে আলাদা হওয়ার পক্ষে ভোট দেবেন। সম্প্রতি স্কটিশ টেলিভিশনের (এসটিভি) করা আরেকটি জনমত জরিপে দেখা গেছে, এখন গণভোট হলে দেশটির ৫৩ শতাংশ নাগরিক স্বাধীনতার পক্ষে সমর্থন ব্যক্ত করবেন।
রয়টার্স