প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির তুরিন শহরের ক্যাথিড্রালে গতকাল রোববার থেকে আবার জনসমক্ষে প্রদর্শন করা হচ্ছে ‘শ্রাউড অব তুরিন’ নামে খ্যাত শবাচ্ছাদনটি। পাঁচ বছর বিরতির পর ১৪ ফুট লম্বা কাপড়টি আবার প্রদর্শিত হচ্ছে। এ জন্য প্রায় ১০ লাখ মানুষ ইতিমধ্যে নাম লিখিয়েছেন। খ্রিষ্টধর্মের অনুসারীদের অনেকে বিশ্বাস করেন, ওই কাপড়টি দিয়ে মুড়িয়েই যিশুখ্রিষ্টকে সমাহিত করা হয়েছিল। বিজ্ঞানীরা অবশ্য পরীক্ষা করে এর বয়স অনেক কম বলে রায় দিয়েছেন। তবে কাপড়টিতে কীভাবে মানুষের মুখসহ বিভিন্ন অঙ্গের ছাপ ফুটে উঠেছে তা স্পষ্ট নয়।
এএফপি