আবার দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্যারিসে পত্রিকা কার্যালয়ে হামলা এবং এরপর পুলিশের অভিযানে দুই ভাই নিহত হওয়ার পর এবার কানাডায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই ভাইয়ের নাম অ্যাশটন চার্লটন লার্মন্ড ও কার্লোস লার্মন্ড। দুজনেরই বয়স ২৪ বছর। পুলিশ বলছে, তারা সম্ভবত যমজ। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে মন্ট্রিল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে কার্লোসকে গ্রেপ্তার করা হয়েছে। আর অ্যাশটনের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করেন। এএফপি