আবার নাবিকবিহীন জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার শ অভিবাসী নিয়ে উত্তাল সাগরে ভাসছিল নাবিকবিহীন একটি জাহাজ। ইতালির কর্তৃপক্ষ গতকাল শুক্রবার সেটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এটা ছিল চলতি সপ্তাহে ইতালির উপকূলে এ ধরনের দ্বিতীয় ঘটনা। সিয়েরা লিওনের পতাকাবাহী ২৪০ ফুট লম্বা জাহাজটির নাম ইজাদিন। ইতালির দক্ষিণ-পূর্ব উপকূলের একটি এলাকায় গত বৃহস্পতিবার আসার পর জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর সেটির নাবিকেরা ভেগে যান বলে মনে করা হচ্ছে। ইতালির বিমানবাহিনী জানিয়েছে, সম্ভাব্য সিরীয় উদ্বাস্তুদের বহনকারী ওই জাহাজটি ইতালির কাপো দি লিউকা উপকূল থেকে ৪০ মাইল দূরে উত্তাল সাগরে ভাসছিল।
এএফপি