আবার হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে গতকাল শনিবার সকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন। ইস্তাম্বুলের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, জনবহুল বিপণি এলাকায় আত্মঘাতী বোমা হামলার ওই ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ বলছে, আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনই বিদেশি। ইসরায়েল জানিয়েছে, ওই হামলায় তাদের তিনজন নাগরিক আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সরকারের সন্দেহের তির এবারও কুর্দি বিদ্রোহীদের দিকেই।
বিবিসি