আমন্ত্রিত কিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মে মাসে মস্কো সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ক্রেমলিনকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ুনহাপ এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার এই তরুণ নেতা ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত বিদেশ সফরে যাননি। কিমের প্রথম আনুষ্ঠানিক সফরের গন্তব্য রাশিয়া হতে পারে বলে এর আগে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়। ২১ জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেন, আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭০তম বর্ষপূর্তি উদ্যাপনে রাশিয়া কিমকে আমন্ত্রণ জানিয়েছে। বিবিসি