প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ব্যাপক বরখাস্ত-প্রক্রিয়া চলছেই। এর সর্বশেষ শিকার হলেন আরও ১১ হাজারের বেশি শিক্ষক। নিষিদ্ধঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে সম্পর্কের কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইতিমধ্যে অভ্যুত্থানচেষ্টায় কথিত উসকানিদাতা প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ এনে সেনা, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন শাখার হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
বিবিসি