আরব দেশগুলোকে আলোচনায় বসার আহ্বান রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের (ডানে) গতকাল জেদ্দায় যৌথ সংবাদ সম্মেলনের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে করমর্দন করেন l ছবি: এএফপি
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের (ডানে) গতকাল জেদ্দায় যৌথ সংবাদ সম্মেলনের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে করমর্দন করেন l ছবি: এএফপি

কাতার সংকটের সমাধানে আরব দেশগুলোকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি গতকাল রোববার সৌদি আরব সফরের সময় এ আহ্বান জানান। কাতারের সঙ্গে সৌদি আরব সংলাপ স্থগিত করার এক দিনের মাথায় এই আহ্বান জানাল রাশিয়া।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়েরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দোহার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করতে হবে। তিনি ছয়টি আরব দেশের সমন্বয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা সংস্থাকে (জিসিসি) জোরদার করার আহ্বান জানান। সৌদি আরব ও কাতার এই সংস্থার সদস্য।