প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচক বলে পরিচিত জামান পত্রিকার পর এবার এর সহযোগী প্রতিষ্ঠান চিহান বার্তা সংস্থার নিয়ন্ত্রণ নিল সরকার। গত সোমবার রাতে চিহানের ওয়েবসাইটে বলা হয়, জামান পত্রিকাটির কায়দায়ই সরকারি একজন কৌঁসুলির আবেদনের ভিত্তিতে ইস্তাম্বুলের এক আদালত এ সংবাদমাধ্যমে একজন প্রশাসক নিয়োগ করবে। গত শুক্রবারই সরকারের জামান পত্রিকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনায় তুরস্কের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়। এরদোয়ানের কঠোর সমালোচক যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের বিরুদ্ধে দমনাভিযান জোরালো করার এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এ সরকারি উদ্যোগকে।
রয়টার্স