আরেক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার গ্রিসের আগাথোনিসিস দ্বীপে মৃত্যু হলো দুই মাস বয়সী একটি শিশুর। তুরস্কের একটি সমুদ্রসৈকতে তিন বছরের শিশু আয়লানের নিথর দেহের ছবিটি ভুলতে না ভুলতেই বিশ্ববাসী দেখল আরেক শিশু শরণার্থীর মৃতদেহ। পুলিশ সূত্র জানায়, গত শনিবার পরিবারের সঙ্গে নৌকায় চড়ে তুরস্ক থেকে গ্রিসের আগাথোনিসিস দ্বীপে আসার কয়েক ঘণ্টা পরই শিশুটি মারা যায়। শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে চিকিৎসা সরঞ্জাম ছিল অপ্রতুল। তাই তাকে বাঁচানো যায়নি। আগাথোনিসিসের মেয়র ইভাঙ্গেলোস কত্তোরোজ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির পরিচয় বা তার মৃত্যুর কারণ-সম্পর্কিত কোনো কিছু জানা যায়নি।
আল-জাজিরা